Wednesday, 30 March 2016

মানিকদিপা হিন্দুপাড়ায় লীলাকীর্তনে-আবুল বাশার

গত মঙ্গলবার সন্ধায় মানিকদিপা হিন্দুপাড়ায় এক লীলাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাজাহানপুর উপজেলা বিএনপি আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারঃ) আবুল বাশার বলেন নিজ নিজ ধর্মে সকলকে  ধার্মিক হয়ে শান্তি প্রতিষ্ঠায় দেশ ও মানব সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। ধর্মীয়সম্প্রীতি বজায় রেখে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে, তবেই এদেশ মাথা উঁচু করে দাড়াতে পারবে। এসময় অন্যান্যদের মধ্যে আড়িয়া ইউঃ বিএনপি আহবায়ক মোহসীন আলী,সাবেক চেয়ারম্যান  মুরতোজা আলী রেজা,ইউঃ আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম,বিএনপি নেতা ফরহাদ রানা তোরাব, আব্দুল বাছেদ রন্জু,ফেরদৌস মেম্বার,বাঘা মেম্বার,আঃ রাজ্জাক, ডাঃএকরাম,মোকছেদ,মোমিন,মানিকদিপা স্কুলের সভাপতি ইনসান আলী প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।


ভাগ করুন

পরিচালক:

ফেসবুকের মাধ্যমে মন্তব্য করুন

0 comments: